ছাদবাগানের মাটি, সার আর যত্ন
কোকোপিট, ইটের গুড়া, ঝামা ইট, গোবর সার, ভার্মি কম্পোস্ট, খৈল আর নিম তেল। টব ভরা থেকে পোকা দমন পর্যন্ত যা লাগে, চট্টগ্রামের শাকপুরা থেকে পাঠাই। নার্সারি আর খামারের জন্য বস্তা ধরেও পাবেন।

জৈব আর প্রাকৃতিক
গোবর, ভার্মি কম্পোস্ট, খৈল, হাড়ের গুঁড়ো আর নিম। সবই প্রকৃতি থেকে আসা।
ছোট প্যাকেট থেকে বস্তা
এক টবের জন্য অল্প নিন, নার্সারি বা খামারের জন্য বস্তা ধরে।
ক্যাশ অন ডেলিভারি
অর্ডার হাতে পেয়ে টাকা দিন।
সারা দেশে ডেলিভারি
চট্টগ্রামে ৳৬০, দেশের অন্য যেকোনো জায়গায় ৳১২০।
ধরন অনুযায়ী কিনুন
-
জৈব সার
গোবর, ভার্মি কম্পোস্ট, সরিষা ও নিম খৈল, হাড়ের গুঁড়ো, শিং কুচি আর শুটকি গুড়া। -
টবের মাটির উপকরণ
কোকোপিট, ইটের গুড়া, ধানের চিটা আর মোটা বালি। টবের মাটি হালকা আর ঝুরঝুরে রাখে। -
পানি নিষ্কাশন
ঝামা ইট, নুড়ি পাথর আর চিকন পাথর। টবের তলায় পানি জমতে দেয় না। -
পোকা দমন
নিম তেল। পোকামাকড়ের ডিম আর লার্ভা নষ্ট করে।
টব ভরবেন যেভাবে
তিন স্তরে টব ভরুন। পানি জমবে না, মাটি ঝুরঝুরে থাকবে, গাছও খাবার পাবে।
- নিচে ঝামা ইটটবের তলায় ২ থেকে ৩ ইঞ্চি ঝামা ইটের টুকরো দিন, যাতে বাড়তি পানি বেরিয়ে যায়। নিষ্কাশনের উপকরণ দেখুন
- মাঝে মাটির মিশ্রণঅর্ধেক বাগানের মাটি। বাকি অর্ধেকে গোবর বা ভার্মি কম্পোস্ট, কোকোপিট, আর ইটের গুড়া বা বালি। সাথে এক মুঠো হাড়ের গুঁড়ো আর খৈল। টবের মাটির উপকরণ দেখুন
- উপরে নুড়ি পাথরগাছ লাগানোর পর মাটির উপর নুড়ি পাথর বিছিয়ে দিন। রোদে মাটি তাড়াতাড়ি শুকায় না, আগাছাও কম হয়।
এরপর ১৫ দিন পরপর খাবার দিন: সরিষার খৈল ৩ থেকে ৪ দিন পানিতে ভিজিয়ে রাখুন, পাতলা করে গাছের গোড়ার চারপাশে ঢেলে দিন। জৈব সার দেখুন
নুড়ি পাথর
মাটির মিশ্রণ
ঝামা ইট
টবের মাটি আর নিষ্কাশন
কোকোপিট, ইটের গুড়া, বালি, ধানের চিটা, ঝামা ইট আর নুড়ি পাথর। টবের মাটি তৈরিতে যা লাগে।
জৈব সার আর পোকা দমন
গোবর, ভার্মি কম্পোস্ট, সরিষা ও নিম খৈল, হাড়ের গুঁড়ো, শুটকি গুড়া আর নিম তেল।
অর্ডার করবেন যেভাবে
- অনলাইনে অর্ডার করুনপণ্য আর কতটা লাগবে বেছে নিন, তারপর ঠিকানা দিয়ে চেকআউট করুন।
- আমরা মেপে প্যাক করিঅর্ডার পেলেই মেপে, প্যাক করে পাঠিয়ে দিই।
- হাতে পেয়ে টাকা দিনঅর্ডার দরজায় পৌঁছালে ডেলিভারিম্যানকে নগদ টাকা দিন।
ডেলিভারি চার্জ
| চট্টগ্রামের ভেতরে | ৳৬০ |
| দেশের অন্য যেকোনো জায়গা | ৳১২০ |
| শাকপুরা থেকে নিজে নিলে | ফ্রি |
অর্ডার যত বড়ই হোক, চার্জ একবার।
